ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ ইসলামিক ফাউন্ডেশনের
চলতি বছর (২০২৩) ঈদুক ফিতর উপলক্ষ্যে রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার সর্বনিম্ন হার ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা রেখে নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২২) সর্বোচ্চ ফিতরার হার ছিল জনপ্রতি ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা।
রোববার (২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।
এনবিএস/ওডে/সি