পদত্যাগ করলেন মসজিদুল হারামের খতিব

মসজিদুল হারামের বিখ্যাত খতিব ও ইমামদের একজন ৩২ বছর বয়সি শায়খ ড. সৌদ আল শুরাইম পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।

সেখানে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে তিনি ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

তবে বিশিষ্ট সূত্র জানিয়েছে, শায়খ ড. সৌদ আল শুরাইম তার চুক্তি নবায়ন করতে পারেন এবং বিবেচনার ভিত্তিতে আবারও ফিরে আসতে পারেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শায়খ ড. সৌদ আল শুরাইম বা পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি তাদেরকে।

এনবিএস/ওডে/সি

Walton Ads