জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

ইসলামে মর্যাদাপূর্ণ মাস রমজান। ধর্মপ্রাণ মুসলিমরা বছরজুড়ে এ মাসের অপেক্ষায় থাকেন। অবশেষে সেই অপেক্ষার অবশা ঘটিয়ে আগামী ২৩ বা ২৪ মার্চ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তবে রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময় সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এনবিএস/ওডে/সি

Walton Ads