২ নভেম্বর নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারত প্রথমবার তুলে নিল আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌরের হাতে উঠল স্বপ্নের শিরোপা। জয়ের শেষ ক্যাচ নিয়ে আবেগে ভেসে যান তিনি।
স্টেডিয়াম শুধু জয়ের সাক্ষী হয়নি, দেখেছে একটা হৃদয় ছোঁয়া মুহূর্ত যা গোটা দেশের মন গলিয়ে দিয়েছে।
পডিয়ামে জয় শাহের সামনে হরমনপ্রীতের সম্মান, ভাইরাল ভিডিও
ট্রফি নিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের হাত থেকে শিরোপা নেওয়ার সময় হরমনপ্রীত স্বভাবিকভাবে ঝুঁকে পড়েন তার পায়ে হাত দেওয়ার জন্য। কিন্তু জয় শাহ হাসিমুখে থামিয়ে দেন, তারপর নিজেই মাথা নোয়ান ‘নারী শক্তি’র সামনে। মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
‘সংস্কার দেখুন’
হরমনপ্রীত জয় শাহের পায়ে হাত দিতে গেলেন, তিনি থামালেন এবং নিজে নত হলেন 🇮🇳 নারী শক্তির সামনে। ট্রফি দিয়ে ছবি তুলে তৎক্ষণাৎ স্টেজ ছেড়ে চলে গেলেন।
জয় শাহ মহিলা ক্রিকেটের রূপকার। সমান বেতন, ডমেস্টিক স্ট্রাকচার মজবুত করা, ম্যাচ বাড়ানো – সবই তার হাত ধরে। এই সাফল্যে তার অবদানও সমান।
আবেগে ভাসলেন হরমনপ্রীত, ভক্তদের ধন্যবাদ
জয়ের পর হরমনপ্রীত বলেন, ভক্তদের অটুট সমর্থনই দলকে উঁচুতে তুলেছে। সতীর্থ, বিসিসিআই, সিলেক্টর – সবাইকে কৃতজ্ঞতা। বললেন, “এটা শুধু শুরু।”
মিতালি রাজের প্রশংসা: জয় শাহ ও বিসিসিআইকে কুর্নিশ
সাবেক অধিনায়ক মিতালি রাজ বলেন, মেয়েদের স্বপ্নকে ডানা দিয়েছে বিসিসিআই। জয় শাহ সচিব থাকতে সমান ফি, ডব্লিউপিএল, ইন্ডিয়া এ ট্যুর, অনূর্ধ্ব-১৯ পাইপলাইন – সব বদলে দিয়েছে।
তিনি এক্স-এ লিখেছেন: “গত রাত প্রমাণ করল, স্বপ্নকে ডানা দিলে স্বপ্ন সত্যি হয়। মেয়েরা দুর্দান্ত খেলেছে, কিন্তু এর পেছনে ৪ বছরের পরিকল্পনা। জয় শাহ স্যার বিসিসিআই সচিব থাকতে যা করেছেন, তা মহিলা ক্রিকেটের পথ বদলে দিয়েছে।”