বরিশাল—একসময় পরিচিত ছিল ‘বাংলার শস্যভাণ্ডার’ ও ‘বাংলার ভেনিস’ নামে। নদী, কৃষি, মৎস্যসম্পদ ও ভোলার গ্যাস—সব মিলিয়ে দক্ষিণাঞ্চলের এই বিভাগটির অর্থনৈতিক সম্ভাবনা ছিল বিশাল। কিন্তু বাস্তব চিত্র কেন এত ভিন্ন?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত Poverty Map 2022 বরিশালের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।
এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি বরিশালের দারিদ্র্যের পেছনে থাকা কর্মসংস্থান সংকট, কৃষি ও মৎস্য উৎপাদনের পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব, দুর্বল যোগাযোগব্যবস্থা, শিল্পায়নের সীমাবদ্ধতা এবং ভোলার গ্যাসের মতো স্থানীয় সম্পদ যথাযথভাবে কাজে লাগানোর প্রশ্ন।
কেন বরিশালের মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকামুখী হচ্ছেন? কেন বড় বিনিয়োগ এই অঞ্চলে প্রত্যাশিত মাত্রায় আসেনি? ভোলার গ্যাস, পায়রা বন্দর এবং উন্নত যোগাযোগব্যবস্থা কি দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন পরিবর্তন আনতে পারে?
ভিডিওটি তথ্য, পরিসংখ্যান ও সংশ্লিষ্টদের বক্তব্যের আলোকে বরিশালের অর্থনৈতিক বাস্তবতা বোঝার একটি বিশ্লেষণধর্মী প্রচেষ্টা।