অভিনেত্রী হুমায়রা সুবহা আবারও হেডলাইনে! একসময় নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কথা ভিডিওতে বলে হইচই ফেলে দিয়েছিলেন, এবার আরেক নাসির—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কথা বলে ফের চর্চায় এসেছেন তিনি।
সুবহা বলছেন, “আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি। এরপর যে বাকস্বাধীনতা পেয়েছি, সেটা নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা শুনলেই বোঝা যায়। তিনি বাকস্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন।”
হুমায়রা সুবহা থাকেন বনানীতে, যেটা ঢাকা-১৭ আসনের অংশ। এই আসন থেকেই এবার নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর সুবহা এখন তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় সক্রিয়। তিনি বিএনপির এলাকার প্রচারণা কমিটিরও সদস্য।
ধানের শীষের মিছিল-মিটিংয়ে এখন নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
বিষয়টি নিয়ে সুবহা খোলাখুলি বলেছেন, “আপনারা জানেন, জুলাই আন্দোলনে আমি সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় যেসব বিষয় আমার কাছে অনৈতিক মনে হতো, সেগুলো নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় মনে হলো—এত বড় আন্দোলনে অংশ নিয়েছি, এবার তো অফিশিয়ালি রাজনীতিতে নামা দরকার।”
তিনি আরও যোগ করেন, “আমার বাবা-চাচা বিএনপি করতেন। তাই আমারও মনে হলো এই দলটাই করব। এখনো আমার কোনো পদ-পদবি নেই। প্রচারণা কমিটিতে আছি। তাই তারেক রহমানের হয়ে ভোট চাইছি। যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাই, অনেকে বলে—‘আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব। ওনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’”
জুলাই আন্দোলন থেকে রাজনীতির মাঠে—হুমায়রা সুবহার এই যাত্রা এখন সবার আলোচনায়। দেখা যাক, এরপর কী হয়!
