ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ‘গর্বিত হিন্দু’, অক্ষরধামে আরতি করে স্ত্রীর দুঃখ ভোলালেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক একজন আদর্শ হিন্দু। জি-২০ সম্মেলনে ভারতে এসে তাঁর প্রমাণই তিনি দিবেন না, স্ত্রীর অপূর্ণ ইচ্ছাও পূরণ করলেন। জন্মাষ্টমী পালন করতে পারেননি বলে খেদ ছিল ঋষি সুনক জায়ার। সস্ত্রীক অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে স্ত্রীর দুঃখ ভোলালেন তিনি। খালি পায়ে মন্দিরে প্রবেশ করলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভুত হিন্দু প্রধানমন্ত্রী। তারপর তিনি আরতি করলেন অক্ষরধামে।'গর্বিত হিন্দু' দম্পতি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি রবিবার সকালে অক্ষরধাম মন্দিরে পুজো দেন ও প্রার্থনা করেন একযোগে। তারপর আরতিও করেন ঋষি সুনক।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি