জি ২০ সম্মেলনের বড় সাফল্য ভারত সৌদি ইসরাইল  এবং  ইউরোপ নিয়ে নতুন অর্থনৈতিক করিডোর গঠন

 চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ (বি আর আই) অর্থনৈতিক করিডোর থেকে ইতালিকে বের করে আনতে পারাই এবারের জি ২০ সম্মলনে ভারতের বড় সাফল্য। ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলোনি এই ইঙ্গিত দিয়েছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র ইতালিই ছিল বিআরআইএর একমাত্র সদস্য। 

ভারতের নেতৃত্বে নতুন অর্থনৈতিক করিডোর ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ নিয়ে নতুন অর্থনৈতিক করিডোরের (আইএমইইসি) ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এই করিডোরের অর্থনৈতিক অঞ্চলগুলো হবে- মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া কম্বোডিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, বাংলাদেশ, সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো- ইসরাইল, মিশর, ব্রাজিল ও ইউরোপ। 

এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বাণিজ্য ব্যয় ৪০ শতাংশ কমিয়ে আনা দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ স্থাপন ও নৌপথ পুনরুদ্ধার। 

এছাড়াও বায়োফুয়েল এলায়েন্স গঠন। এই জোটে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত বর্তমানে বিশ্বের ৮৫ শতাংশ বায়োফুয়েল উৎপাদন করে। 

বর্তমানে জি ২০ দেশগুলোর জিডিপি বিশ্বের ৮৫ শতাংশ, ৭৫ শতাংশ মার্চেন্ডাইজার পূঁজি ও ৮২ শতাংশ বাণিজ্য সংক্রান্ত সেবা নিয়ন্ত্রণ করে।  

অন্যদিকে ২০১৩ সালে চীনের প্রেসিডেন্টের নেতৃত্বে গঠিত হয় বিআরআই। আগামী অক্টোবরে এর ১০ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বেজিংয়ে। 

চীনের পরলাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে এই সম্মেলনে প্রায় ৯০টি দেশ অংশগ্রহণ করবে বলে আগ্রহ প্রকাশ করেছে। চীনের এই উদ্যোগের সঙ্গে বাংলাদেশও রয়েছে। পদ্মা রেলসেতু চীনের বিআর আই প্রকল্পের একটি উদ্যোগ। 

 চীনের বিআরআই প্রকল্প গ্রহণের পর থেকে চীন বিভিন্ন দেশে এই প্রকল্পের আওতায় ৩০০০ প্রকল্প সম্পন্ন করেছে। আর এতে ব্যয় হয়েছে ১ ট্রিলিয়ন ডলার। 

এ সম্পর্কে মোদী জি ২০ সম্মেলনে তার ভাষণে বলেন, বৈশ্বিক ঋণদানকারী সংস্থাগুলোর অবহেলায় অনেক উন্নয়নশীল দেশ চীনের বেশি সুদের ঋণের সম্মুখীন হয়েছে। অনেক দেশ ঋণ পরিশোধ করতে এখন চীনের করতলগত হয়ে পড়েছে। তাদের সম্পদ চীনের কাছে বাঁধা পড়ে গেছে। এই সংকট থেকে বের হয়ে আনার জন্য তিনি বৈশ্বিক ঋণদান সংস্থাগুলোকে আরো জোরালো ভূমিকা রাখার জন্য বলেন। তিনি মনে করেন ইন্ডিয়ার নেতৃত্বে নতুন অর্থনৈতিক করিডোর উন্নয়নশীল দেশগুলোকে ঋণের ফাঁদ থেকে বের করে আনবে ও তাদের বাণিজ্যের নতুন পথ উন্মোচিত করবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads