দুবাইয়ের ক্রু-৬ মহাকাশে যাত্রার জন্য প্রস্তত

দেশটির মহাকাশচারী সুলতান আল নিয়াদি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) তার মিশন নিয়ে যাত্রা শুরুর জন্য প্রস্তত রয়েছেন বলে জানিয়েছে নাসা ও স্পেস এক্স। আবহাওয়া ভালো থাকায় সোমবার নির্ধারিত সময়ের মধ্যেই ক্রু-৬ যানটির যাত্রা করার কথা রয়েছে।

নাসার প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, ১টা ৪৫ মিনিট (ইএসটি) ও দুবাই সময় ১০টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে এটি যাত্রার জন্য প্রস্তাব করা হয়েছে।

এদিকে আইএসএস জানিয়েছে, সঠিক সময়ে যাত্রা করলে ক্রু ৬ মঙ্গলবার রাত ২:১৫ মিনিট (ইএসটি) ও দুবাই সময় ৭:১৫ মিনিটে অবতরণ করবে। তিনি আরও জানান, সোমবার সকাল ১:৪৫ মিনিট (ইএসটি) ও দুবাই সময় সকাল ১১:৪৫ মিনিটে নাসার টেলিভিশনে সরাসরি এটির উড্ডয়নের মুহূর্তটি সম্প্রচার করবে।

স্টিচ বলেন, মাকাশাচারীরা ভাল শারীরিক অবস্থায় রয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে উঠার পর পরিবারের সঙ্গে ভাল কিছু সময় কাটান তারা। বাটার লেমন চিকেন দিয়ে দুপুরেরে খাবার সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হন। তারা সম্পুর্ন প্রস্তত রয়েছেন বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া দপ্তর ৪৫ স্কোয়াড্রন জানিয়েছে ৯৫ শতাংশই সম্ভাবনা রয়েছে যাত্রার সময় আকাশের অবস্থা ভাল থাকার।

দুবাই মিশন ম্যানেজার আদনান আল রাইস সুলতান এক টেলিকনফারেন্সে বলেন, এটি আমাদের প্রথম মহাকাশ যাত্রা। আমরা সুলতানের সঙ্গে দেখা করেছি এবং বিষয়টি সম্পর্কে তিনি অত্যন্ত আনন্দিত ও অধীর অপেক্ষায় রয়েছেন যাত্রাকালীন সময়ের জন্য। তিনি নাসা, আইএসএস ও এর সহযোগী সংস্থাগুলোসহ মোহাম্মদ বিন রাশিদ মহাকাশ কেন্দ্র (এমবিআরএসসি) কেও ধন্যবাদ জানান প্রচেষ্টাটিকে সফল করার জন্য।

এনবিএস/ওডে/সি

Walton Ads