রকেট বানাবে খুদে বিজ্ঞানীরা!

আগামী ১৮ মার্চ তৃতীয় বারের মতো রাজধানীর বিজ্ঞান জাদুঘরে বসছে খুদে বিজ্ঞানীদের এই কর্মশালা। এবার খুদে বিজ্ঞানীরা নিজেরাই বানাবে মডেল রকেট। সেই রকেট উৎক্ষেপন করবে আকাশে, জানবে বিজ্ঞানের অজানা প্রশ্নের উত্তর। বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প যৌথভাবে দিনব্যাপী ‘রকেট মেকিং ওয়ার্কশপ’ আয়োজন করছে।

ক্যাম্পে বরাবারের মতো শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান চর্চাকে আরোও বেশি বাড়িয়ে তুলতে এবং বিজ্ঞানের বিভিন্ন মজার প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশে শিশু-কিশোরদেরকে আরোও বেশি উৎসাহিত করার জন্যে থাকছে নানা আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন পার্টস সম্পর্কে জানবে। এছাড়াও রকেট এর অতিত ইতিহাস, রকেট কিভাবে কাজ করে। সেই সঙ্গে জানবে ম্যাথম্যাটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন যার মাধ্যমে রকেট আকাশে উড়তে পারে।

এই ওয়ার্কশপটিতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রুপে ৪ থেকে ১৪ বছর বয়সি প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। খুদে বিজ্ঞানীরা ৩ ধরনের রকেট বানাবে। মডেল রকেট, ওয়াটার রকেট এবং অপরটি ভেহিক্যাল রকেট।

এনবিএস/ওডে/সি

Walton Ads