নতুন ২১ ইমোজি আসছে হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ব্যবহারকারীদের কোনো নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই।
শোনা যাচ্ছে, এই নতুন ইমোজিরগুলোর রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য। যা এরই মধ্যে বিটা ভার্সন ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন।
লেটেস্ট ইউনিকোড ১৫.০-তেই রয়েছে এই নতুন ইমোজিগুলো। যারফলে, হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব হবে।
এছাড়াও হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা।
আগে এই ২১টি ইমোজি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ডে দেখা যেত না কারণ সেগুলো নিয়ে কাজকর্ম চলছিল। তবে সেক্ষেত্রে অন্য একটি কিবোর্ড ব্যবহার এইসব ইমোজি পাঠানো যেত। তবে নতুন পদ্ধতিতে এই জাতীয় সমস্যা আর থাকবে না।
এনবিএস/ওডে/সি