বাংলাদেশের ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার নেপাল ও পূর্ব আফ্রিকায়

 ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে তৈরি ডিজি ক্যাশিয়ার সফটওয়্যারটির বিদেশে রপ্তানীর বিষয়টি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

ডিজি ক্যাশিয়ারের কো-ফাউন্ডার মো. মতিউর রহমানের উদ্ধৃতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়,বর্তমানে দেশের প্রধান শহরগুলো ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীদেরও আস্থা অর্জন করেছে ডিজি ক্যাশিয়ার। রেমিটেন্স এনে আমাদের রিজার্ভ সমৃদ্ধ করতে দেশের গণ্ডি পেড়িয়ে শিগগিরই আরও বেশকিছু দেশে রপ্তানীর জন্য কাজ চলছে।

প্রতিষ্ঠানটি জানায়, ডিজি ক্যাশিয়ার ব্যবহার করা খুবই সহজ। এ সফটওয়্যার ব্যবহার করতে আলাদা কোন হার্ডওয়্যার সেটআপের দরকার নেই, এককালীন কোন চার্জ নেই। শুধুমাত্র মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজ ফি দিয়েই ওয়েব ও মোবাইল অ্যাপে ব্যবহার করা যায় সফটওয়্যারটি। ক্রয়-বিক্রয়, স্টক এবং হিসাব সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল,ফ্যাশন এক্সেসরিজ, অটোমোবাইল পার্টস এবং ই-কমার্স ব্যবসার জন্য বিশেষায়িত সব ফিচার এবং রিপোর্টের পাশাপাশি যেকোনো খুচরা এবং পাইকারি ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় সবকিছু আছে ডিজি ক্যাশিয়ারে।

এনবিএস/ওডে/সি

Walton Ads