২টি মোবাইল অ্যাপ ও সফট্ওয়্যারের উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ডমিস্টিক টার্মিনালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাপগুলোর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।

দেশের বিমানবন্দর তথা বিমানযাত্রীদের সুবিধার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ অ্যাপ্লিকেশগুলো তৈরি করেছে বলে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) যাত্রীদের যাতায়াত সহজ করতে গতকাল বুধবার ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিসের অংশ হিসেবে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ ও একটি ডিজিটাল একসেস ম্যানেজম্যান্ট সিস্টেম নামে একটি সফট্ওয়্যার চালু করা হয়েছে।

তিনি জানান, মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ দুটির নামগুলো হচ্ছে এইচআইএসএ ই-ক্লিয়ারেন্স সিস্টেম ও ই-এইচআইএসএ ডিজিটাল সার্ভিস। অপরদিকে, একসেস আইডি ধরে এয়ারপোর্টে প্রবেশের ডিজিটালাইজেশনের লক্ষ্যে একসেস ম্যানেজমেন্ট সিস্টেমটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে একজন যাত্রী বিমানবন্দরের ভেতরে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে, কি কি কাজ করতে হবে সব বিবরণ পাবেন। এছাড়াও ভয়েস সুবিধা ব্যবহার করে বাংলা ও ইংরেজিতে মিলবে সুনির্দিষ্ট তথ্য ও নির্দেশনা। যারা বিদেশযাত্রায় নতুন তাদের জন্য করণীয় বিশেষ নির্দেশনাও থাকছে ওই অ্যাপে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে একজন যাত্রী ফ্লাইটের হালনাগাদ তথ্য, এয়ারলাইন্সের নাম ও যোগাযোগ, বিমানবন্দরে ব্যবহৃত সকল সাইন, বহনের জন্য নিষিদ্ধ জিনিসপত্রের তালিকা, শুল্ক করের তালিকা, লাগেজের নিয়ম, ইমিগ্রেশন বিধিমালা, গন্তব্য এয়ারপোর্টের বিধিমালা, স্বাস্থ্যবিধি, প্রবাসী কল্যাণ নির্দেশিকা ও সুবিধার তথ্য, এয়ারপোর্টে খাবার, নামাজঘর, কেনাকাটা, ওয়াশরুম, মুদ্রা বিনিময়, ট্যাক্সি, বিমানবন্দরের মানচিত্র পাবেন।

অ্যাপটিতে অত্যাধুনিক দুটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) ইনডোর লোকেশন সার্ভিস।

অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ফ্লাইট সম্পর্কিত তথ্য, গন্তব্য, বিমানবন্দরের ডেটাসহ নানা ধরনের সেবা মিলবে এতে।

বেবিচকের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের জন্য দেশের সব বিমানবন্দরের অবস্টেকল লিমিটেশন সারফেস (ওএলএস) অন্তর্ভুক্ত এলাকাতে ভবনের উচ্চতার বিষয়েও জানা যাবে এ অ্যাপগুলোতে।

এ অ্যাপের মাধ্যমে যাত্রীরা সরকারের মন্ত্রণালয় ও সংস্থা যেমন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ পুলিশের প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads