পাখি সরিয়ে টুইটারের নতুন লোগো প্রকাশ
জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের চিরচেনা লোগো নীল পাখি পরিবর্তন করে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এর আগে রোববার মাস্ক টুইট করে লেখেন, খুব শিগগিরই টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও। তবে লগো প্রকাশের পর পরই ইউজারদের একাংশ জানিয়েছে, তারা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন।
এদিকে সোমবারই টুইটারের হেডকোয়ার্টারের ছবি পোস্ট করে মাস্ক জানান, নতুন লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে ঢ আকারটি। মাস ছয়েকও হয়নি টুইটারের মালিক হয়েছেন তিনি। কিন্তু তারই মধ্যে বারবারই এই মাইক্রোব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন মাস্ক। এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবারও পাখিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। মাস্ক জানিয়েছেন, ঢ কর্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে ঢ নামে।
ইতোমধ্যেই নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিটিও বদলে ঢ সাইনটি রেখেছেন মাস্ক। ঢ যে সক্রিয় হল, তা বোঝাতেই এই বদল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি