এখন বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিয়ে যাওয়ার পালা: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এসময় তিনি আরও বলেন, আজ থেকে ১৫ বছর আগের এবং যে পরিবর্তন বাংলাদেশে দেখা যাচ্ছে প্রত্যেকাটি জিনিস বিজ্ঞানকে ধরে এগিয়েছে। মানুষের জীবনের যে উন্নয়ন সৌভাগ্যক্রমে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু হয়। ডিজিটাল বাংলাদেশ প্রথমে বললে এতোটা বুঝতো না। প্রথম প্রথম মানুষ ঠাট্টা করতো। সেই ডিজিটাল বাংলাদেশকে এখন কেউ ঠাট্টা করে না।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন-২১ নিছক কোন গল্প না। সেই পর্যায়ে দেশ চলে গেছে। বিজ্ঞানীদের সামনে এখন নতুন জিনিস এসে দাঁড়িয়েছে সেটি হলো এখন বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিয়ে যাওয়া।
মন্ত্রী আরও বলেন, রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়। যার জন্য রাজশাহীতে এই নভোথিয়েটার অত্যান্ত প্রয়োজন। সেই কারণে রাজশাহীতে জায়গাটি নির্ধারণ করেছি। এর পেছনে আপনাদের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিজেও ব্যক্তিগত ভাবে চেষ্টা করেছেন। সেই কারণে আমি মনে করি এটা আগে হওয়া দরকার ছিলো।
ইয়াফেস ওসমান বলেন, এখানে যারা শিক্ষা নিতে আসে, বিজ্ঞানে পড়ে তাদের জন্য এটা বড় সুযোগ তৈরী হলো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি