সঠিক পরিকল্পনা বাড়িয়ে দিতে পারে ফেসবুক পেজের জনপ্রিয়তা

খনকার প্রযুক্তি নির্ভর সময়ে আমরা প্রত্যেকেই চাই নিজের একটি জনপ্রিয় ফেসবুক পেইজ থাকুক। আর মাথায় কোনো নতুন আইডিয়া আসলেই সবার আগে চাই একটা ফেসবুক পেজ।

পেজ খুলতে সময় লাগে মাত্র ২ থেকে ৫ মিনিট। তবে প্রশ্ন জাগে ফেসবুক পেজ জনপ্রিয় করবেন কী করে? হুড়মুড় করে সবাই লাইক বা ফলো করবে না নিশ্চয়ই। তাই পেজে লাইক বাড়াতে থাকা চাই ধৈর্য, জানা চাই বিশেষ কিছু টিপস।

ফেসবুক পেজ খুলার পরে প্রথম কাজ হচ্ছে প্রোফাইল গুছিয়ে নিন। ফেসবুক পেজের জন্য অন্যরকম একটা নাম থাকলে নিজেকে আলাদা করতে পারবেন ঠিকই, তবে ব্যবহারকারীরা পেজটাকে সহজে খুঁজে পাবে না। তাই মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাত্ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটা মাথায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করতে হবে।

পেজ খুলেই লাইক বাড়াতে ঝাঁপিয়ে না পড়ে ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন এসব ঠিক করে নিতে হবে, না করলে সেই পেজের প্রচার করবে না ফেসবুক। তাই সময় নিয়ে এসব তথ্য পূরণ করুন।

কোনও ছবি আপলোড করলে সেটার একটা সুন্দর বর্ণনা লিখতে হবে। পেজের সবচেয়ে আকর্ষণীয় পোস্টকে ‘পিন’ করে রাখতে পারেন।

নিজের পেজ থেকে অন্যের পেজের ভালো পোস্টগুলোতে লাইক ও গঠনমূলক কমেন্ট করুন। এতে আপনার পেজের প্রতি অন্যদের আগ্রহ বাড়বে। পেজের অর্গানিক গ্রোথ বাড়াতে শুরুতে আপনার পেজটি যেন ‘সবার বন্ধু’ হিসেবেই রাখতে হবে।

বিজনেস সংক্রান্ত পেজ হলে অবশ্যই পেইজের উপরে সেন্ড মেসেজ, বেলায় সাইন-আপ ‘শপ নাও’ যে কোনো একটি বাটন যোগ করতে হবে। এক্ষেত্রে সেন্ড মেসেজ বা কল বাটনের ব্যবহারই বেশি রাখে অনেকে।

পেজের ফ্যান-ফলোয়ার বাড়তে শুরু করলে তাদের  মতামত বা পোস্ট শেয়ার করার জন্য আলাদা করে একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন। ওই গ্রুপের কারণেও বাড়তে পারে অর্গানিক লাইক।

সাধারণ ভিডিও বা পোস্টের চেয়ে ১০ গুণ বেশি রিচ পাওয়া যাচ্ছে ফেসবুক লাইভ ভিডিওতে। যে বিষয়ে আগ্রহি সেই বিষয়ে লাইভ করার চেষ্টা করুন। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে। পেজের এনগেজমেন্ট বাড়াতে উল্টোপাল্টা খবর বা ভুল কিছু পোস্ট করতে যাবেন না।

বিজনেস পেজে ইনবক্স করা মাত্রই যেন ক্রেতারা কোনও না কোনও তথ্য পায়, সে জন্য অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখতে হবে। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন। আপনার ক্রেতা বা গ্রাহক যদি শুধু এ দেশীয় হয়, তবে অভ্যর্থনার বার্তা বাংলাতেই লিখুন। সবশেষে ‘সেভ’ করুন।

আপনার যদি আলাদা ওয়েবসাইট থাকে তবে সেই সাইটের ফেসবুক পেজের জন্য ‘ফেসবুক পিক্সেল’ অপশনটি ব্যবহার করুন। পিক্সেল বলতে এখানে একটি ছোট কোডকে বোঝানো হচ্ছে যা আপনার ওয়েবসাইটে থাকবে। ওই কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করা গ্রাহকদের তথ্য পাবে ফেসবুক। সেই অনুযায়ী ঠিক করতে পারবেন ‘টার্গেট অডিয়েন্স’। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইটে মাঝে মধ্যে ঢুঁ মারে তারাই আপনার ফেসবুকের পোস্ট যেন বেশি বেশি দেখতে পায়, সেটাই করে ফেসবুক পিক্সেল।

Walton Ads