বিটকয়েন আসক্তিদের থেরাপি দিতে বিলাসবহুল পুনর্বাসন কেন্দ্র
ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন ক্রিপ্টো কারেন্সির ব্যবসায় খুব মনোযোগী হয়ে কাজ করছেন। পথিমধ্যে কে যেন তার লেনদেনে বাধ সাধলো আর মুহূর্তেই গুম ভেংগে নিজেকে আবিষ্কার করল একটি পুনর্বাসন কেন্দ্রের বিছানায়। ডন একজন ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী। প্রায়ই তিনি এমন স্বপ্ন দেখতেন। একসময় নিজেই অনুভব করেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ আসক্তিতে পড়ে গেছে তিনি।
ডন জানান ২০২২ এর মাঝামাঝি ক্রমাগত মানসিকভাবে অসুস্থ অনুভব করতে শুরু করেন তিনি। আর এর পরেই ৪ সপ্তাহের মধ্যে স্পেনের মাজোর্কা শহরের একটি বিলাস বহুল পুনর্বাসন কেন্দ্রে মানসিক স্বাস্থ্যগত উন্নতির জন্য ভর্তি হয়ে যান। সেখানে একটি ভিলায় বাস করতেন। নিজস্ব বাবুর্চি ও অন্যান্য খরচ মিলিয়ে তাকে গুনতে হয় ৭৫হাজার ডলার।
এই কেন্দ্রে রয়েছে সৈকতের কাছে অবস্থিত ভিলা, আধুনিক স্পা, সেন্টার, সহ নানামুখী উন্নত সুযোগ সুবিধা। ক্ষুধা-মন্দা, মানসিক চাপ, উদ্বেগ কমাতে নানা ধরনের থেরাপির মধ্যমে এখানে চলে চিকিৎসা।
করোনা মহামারীর সময়ে দেখা গেছে অনেক বিটকয়েন বাবসায়ীরাই বেশ কিছু ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। অস্থির বাজার অর্থনীতি, ডিজিটাল মুদ্রার দরপতন সব কিছু মিলিয়েই হতাশা থেকে মানসিক বিপর্যয়ের দিকে হাঁটতে শুরু করে। আর যা থেকেই কিনা তারা ভুগতে শুরু করেন ক্রিপ্টো আসক্তিতে। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, আগেও বেশ কয়েকটি পুনর্বাসন কেন্দ্র মাদকাসক্তদের জন্যও চিকিৎসার ব্যবস্থা রেখেছে। কিন্ত সম্প্রতি দুই ক্রিপ্টো আসক্তিতে যারা ভুগছেন তাদের পুনর্বাসনের জন্যও শুরু হয়েছে এমন ব্যতিক্রমী কেন্দ্রের।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনা লেম্বকে বলেন,’ অন্যান্য আসক্তির রোগীদের চিকিৎসার মতই ক্রিপ্টো আসক্তিতে ভোগা রোগীদের চিকিৎসা। ‘
বিবিসির মুখপাত্রের বরাত দিয়ে এক তথ্যে দেখা গেছে, মদ, জুয়া বা অন্যান্য বাজে নেশার সাথে যারা জড়িত তাদের মতই ক্রিপ্টো আসক্তিতে ভোগা রোগীদের জন্যও প্রশিক্ষণপ্রাপ্ত থেরাপিস্ট, পরামর্শদানকারী দরকার হয়। জুরিখের একটি পুনর্বাসন কেন্দ্র প্রধান জেন গেবার বলেন, জুয়ার চাইতে ক্রিপ্টো কারেন্সি অনেকটাই বৈধ তাই তাদের স্বাস্থ্যগত সহযোগিতায় এগিয়ে আসা উচিত।
নিউইয়র্কের একজন মাদকাসক্ত বিশেষজ্ঞ এরন স্টার্নলিক্ট এক প্রতিক্রিয়ায় জানান, ‘এ ব্যবসা মুলত তদের বেঁচে থাকার অবলম্বন যারা কিনা এটিকে আর্থিকভাবে সচ্ছলতার চাবিকাঠি হিসেবে দেখছেন। আর সেখান থেকেই আসক্তিতে পড়ে যাচ্ছেন তারা। এমনকি ক্যারিয়ার হিসেবেও এখন বেছে নিয়েছেন তারা।
ক্রিপ্টো আসক্তিদের নিয়ে কাজ করেন এমন অন্যান্য বিশেষজ্ঞরাও মনে করেন, সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া প্রয়োজন কেননা তারা অর্থনৈতিক সূচকের দিক থেকে কিছুটা হলেও সামাজিক ভূমিকা রাখছে।
এনবিএস/ওডে/সি