সৌদির তথ্যপ্রযুক্তি খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে দামাক
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে এই প্রথম একটি ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে দুবাই। চলতি বছরেই এটি প্রতিষ্ঠা করা হবে। ডেটা সেন্টারটির মালিকানা ও পরিচালনার দায়িত্বে থাকবে দুবাই কর্তৃপক্ষ।
৫৫ মেগাওয়াট ধারন ক্ষমতা সম্পন্ন এই সেন্টারটির মধ্যে ২০ মেগাওয়াট কাজ এরই মাঝে শুরু হয়েছে। বাকি আরও ৩৫ মেগাওয়াট এর সাথে যোগ করা হবে চলতি বছরেই। দুবাইয়ের দামাক নিশ্চিত করেছে চলতি বছর শেষ হবার আগেই এই সেন্টারটির কাজ সম্পন্ন হবে। এই বছরের চতুর্থ কোয়ার্টারের মধ্যেই ৫ মেগাওয়াট পরীক্ষামূলকভাবে চালু করা হবে ও ২০২৪ সালের প্রথম কোয়ার্টারের মধ্যে আরও ৫ মেগাওয়াট উদ্বোধন করা হবে। দেশটি ২০২৫ সালের মধ্যে মোট ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সেন্টারটির তথ্য প্রযুক্তিগত সুবিধা ভোগ করবে।
দামাকের প্রকল্প ব্যয়ের মোট ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আওতায় এই ডেটা সেন্টারটি তৈরিতে মোট ৬০০ মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। এছাড়াও আবাসন খাত ও হাসপাতাল প্রকল্পেও অর্থ ব্যয় করা হবে বলে দামাক জানিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হুসেইন সাজওয়ানি ব্লেন বলেন, ‘ আমাদের এই প্রকল্পের বিনিময়ে দাম্মাম ও রিয়াদের বৈচিত্র্যপুর্ণ একটি পরিবর্তন হতে যাচ্ছে। এর ফলে ‘সাবমেরিন ক্যাবল সিস্টেমে’র সঙ্গে সহজেই যুক্ত হয়ে আঞ্চলিক ও বৈশ্বিক প্রয়োজন মেটাতে দেশটিকে সাহায্য করবে।‘ দেশটি এরই মধ্যে ১৪টি সাব মেরিন ক্যাবলের সাথে সংযোগ স্থাপন করে কাজ করে যাচ্ছে যার ১১ টি রয়েছে জেদ্দায়।
এনবিএস/ওডে/সি