অনেক দেশে টুইটার ডাউন

বিশ্বের বেশ কয়েকটি দেশে ডাউন হয়েছে টুইটার। এত কয়েক কোটি ব্যবহারকারী টুইটার ব্যবহারে সমস্যায় পড়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এ তথ্য নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্ট

প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ ধরনের সমস্যা এই প্রথম।

এর আগেও ব্যবহারকারীরা টুইটার পরিসেবা গ্রহনে সমস্যা পরেছিলো। মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের আমলে এই প্রথম মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর টুইটার তার দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। কর্মী সংকটে সুষ্ঠু পরিষেবা ব্যহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পর তারা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। বার্তায় বলা হচ্ছে, আপনি টুইট করার সময়সীমা অতিক্রম করেছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads