জনপ্রিয়তা ‘আগের মতো নেই’ বলে বরখাস্ত হলেন এক টুইটার প্রকৌশলী
টুইটার কর্ণধার এলন মাস্ক, একজন শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন। তার অপরাধ তিনি বলেছেন, টুইটার কর্তা ব্যাপকভাবে জনপ্রিয়তা হারিয়েছেন। প্ল্যাটফর্মের প্রতিবেদনে বলা হয়েছে, এলন মাস্ক উল্লিখিত প্রকৌশলীকে খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, কেন টুইটারের ভিউজ কমে গেছে। কিন্তু এটাই প্রথম চাকরিচ্যুত করার ঘটনা নয়। তিনি গত অক্টোবরে টুইটারের মালিকানা বুঝে নেওয়ার পর কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছেন বলে প্ল্যাটফর্মের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত মঙ্গলবার টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন এলন মাস্ক। সেখানে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার অনুগামী ১০ কোটিরও বেশি, সেখানে তার করা টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার হয় কীভাবে- এমন প্রশ্ন তোলেন মাস্ক।
জবাবে কর্মকর্তারা তাদের নিজস্ব তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান, এলন মাস্কের প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই তার প্রতি মানুষের আগ্রহ কমছে আর এটাই তার জনপ্রিয়তা কমার কারণ বলে এ সময় উল্লেখ করেন উপস্থিত এক কর্মকর্তা। আর এটা শুনেই রাগে মাস্ক তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেন ওই কর্মকর্তাকে।
কর্মী বরখাস্তের ব্যাপারে এলন মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
প্রতিবেদনে আরো বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় টুইটার কেনার কয়েক সপ্তাহের মধ্যেই তিন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ছাঁটাই করেছিলেন এলন মাস্ক।
এনবিএস/ওডে/সি