ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন
প্রায় এক দশক দায়িত্ব পালন শেষে সুসান ওজস্কি ইউটিউবের সিইও পদ ছাড়ার পর এই পদে নতুন দায়িত্ব গ্রহণ করলেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন।
এদিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়লেও ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেটের উপদেষ্টার ভূমিকা পালন করবেন সুসান। দায়িত্ব ছাড়ার কারণ জানিয়ে সুসান ওজস্কি তাঁর ব্লগ পোস্টে লিখেছেন, জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চাই। এখন পরিবার, স্বাস্থ্য এবং শখের প্রতি মনোযোগী হবো। তিনি নীল মোহনকে তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধিতে মিউজিক, প্রিমিয়াম এবং শর্টসের মতো ফিচার চালু করা হয়েছে। এটি সত্যিই অসাধারণ। মূলত সিলিকন ভ্যালিতে সুসানের বাসার গ্যারেজেই আত্মপ্রকাশ করে গুগল। সুসান ওজস্কি ১৯৯৮ সালে গুগলে বাণিজ্যিক ব্যবস্থাপক পদে যোগদান করেন। গুগলে দীর্ঘ ২৫ বছরের চাকরিজীবনে তিনি প্রথম ২০ কর্মীর অন্যতম।
এনবিএস/ওডে/সি