"দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা"—রাজপথে এই স্লোগান দিয়ে যারা কর্মীদের বুকের রক্ত গরম করেন, তারাই যখন ড্রইং রুমের এসির বাতাসে সেই দিল্লির প্রতিনিধিদের সাথেই গোপনে আপোষরফা করেন, তখন সেটাকে আপনি কী বলবেন? রাজনীতি নাকি নিরেট প্রতারণা? যে দলটির রাজনীতির পুরো ভিত্তিই দাঁড়িয়ে আছে ভারত বিরোধিতার ওপর, সেই দলের সর্বোচ্চ নেতা যখন ভারতীয় কূটনীতিকদের আবদারে বৈঠক গোপন রাখেন, তখন প্রশ্ন জাগে—আসল মুখোশটা কার? আজ আমরা উন্মোচন করব রয়টার্সের সেই বোমা ফাটানো তথ্য, জামায়াতে ইসলামীর গোপন বৈঠক এবং ক্ষমতার লোভে তাদের এই ভোল পাল্টানোর ভয়ঙ্কর রাজনীতির আদ্যপান্ত।
