বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। শোবিজের ঝলমলে গ্ল্যামার, লাল গালিচা আর ক্যামেরার ফ্ল্যাশের পেছনে লুকিয়ে থাকে অনেক চাপা অবিচার। অভিনেত্রীর মতে, কাজের সময় সবসময় মুখে হাসি ধরে রাখা বাধ্যতামূলক, তবে আসল বাস্তবতা একেবারেই ভিন্ন।

সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কৃতি শ্যানন জানিয়েছেন, তার একমাত্র লক্ষ্য নারী-পুরুষ সমান সুযোগ নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করা।

ছোটবেলায় কৃতি স্বপ্ন দেখতেন নাচ শেখার, কিন্তু সমাজের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরিবারের প্রত্যাশা ছিল তিনি ঘর সামলাবেন, রান্না করবেন। তবে শেষ পর্যন্ত কৃতি ও তার বোন ছোটবেলার স্বপ্ন পূরণ করেছেন। অভিনেত্রীর কথায়, “আমার মা যা করতে পারেননি, সেটাই আমাদের অনুপ্রেরণা দিয়েছে। মা সবসময় বলেছেন, তোমরা যা চাও তাই করো, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।”

কৃতি শ্যানন বলেছেন, বলিউডেও লিঙ্গবৈষম্য রয়েছে। তিনি বলেন, “পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি ও রুম পান। এগুলো শুধু সুবিধা নয়, এটি মেয়েদের স্থান ছোট করে দেখানোর বার্তা দেয়।”

শুটিং সেটে নারী অভিনেত্রীদের আগে ডাকা হয় যাতে তারা সবসময় প্রস্তুত থাকেন। কৃতি নিজে সহকারী পরিচালকদের বলেছেন, “এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলাতে হবে।”

উল্লেখ্য, কৃতিকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি-থ্রিলার ‘ক্রু’ সিনেমায়। বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেছেন কৃতি। ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর ও টাবু, এবং এটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন।

 

Walton Ads