আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে, স্বাধীনতা দিবসে ভারত-বন্দনায় বিশ্বনেতারা

ভারতের মূলমন্ত্রই বল আবার জগৎসভায় দেশকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠা করা। ভারত যে আবারও সেই সম্মান অর্জন করে বিশ্ব আঙিনায় শ্রেষ্ঠ আসনে বিরাজ করছে, তা প্রতিফলিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে। ভারতের স্বাধীনতা দিবসে ভারত-বন্দনায় মাতলেন বিশ্বনেতারা। ভরাতের প্রশংসার পঞ্চমুখ হলেন তাঁরা।

বিশ্ববরেণ্য নেতাদের কথায়, ভারত বিশ্বে এক গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালন করছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিশ্বের জননেতারা বার্তা পাঠিয়েছেন। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভারত অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলেছে। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ভারতের অবস্থানকে স্বাগত জানানো হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads