গোপন বৈঠকে শরদ পাওয়ারের কাছে বড় 'অফার' বিজেপির! উদ্বেগে কী প্রতিক্রিয়া কংগ্রেস ও শিবসেনার

শনিবার পুনেতে শিল্পপতির বাড়িতে গোপন বৈঠক। পরে তা অবশ্য সবার সামনে এসে পড়ে। এর পরে প্রভাবশালী কংগ্রেস নেতা দাবি করেন, বৈঠকে কী কী প্রস্তাব অজিত পাওয়ার শরদ পাওয়ারের সামনে রেখেছেন। যা নিয়ে শুধু মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতেই নয়, ইন্ডিয়া জোটের মুম্বই বৈঠকের আগে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

কংগ্রেসের তরফে আরও দাবি করা হয়েছে, শরদ পাওয়ারকে রাজি করাতে অজিত পাওয়ারের মাধ্যমে বড় অফার দেওয়া হয়েছে। তবে শরদ পাওয়ার নাকি বলে দিয়েছেন। বিজেপির সঙ্গে যেতে তাঁর বিন্দু মাত্র আগ্রহ নেই। পাশাপাশি শরদ পাওয়ার আরও বলেছেন, বিজেপির সঙ্গে যাঁরা যাচ্ছেন, তাঁদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads