বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাড্ডা বরকতপুর এতিমখানায়, মধ্যবাড্ডা, ঢাকায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন, গীতিকার মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, জাবেদ অহমেদ কিসলু, ফেরদৌস ফকির, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, সদস্য এস এম মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুল হক, সরদার মিলন, হবিবুর রহমান জসীম, শাহ বিল্লাল, দপ্তর মিজানুর রহমান, টাইগার সোহেল, দিপু, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন আনু, মালয়েশিয়া জাসাস আহবায়ক শেখ মাসুমসহ অভিনেতা শাহেদ শরীফ, চিত্রনায়ক মেহেদী, কণ্ঠশিল্পী রেখা সুফিয়ানা, রুকসার রহমান, সালমান রাজ, মনির হোসেন, মৌসুমী ইকবাল প্রমুখ।

চিত্রনায়ক হেলাল খান অনুষ্ঠানে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিম শিশুদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। তারা যে যত্ন ও ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি সবসময় কাজ করে গেছেন। মিথ্যা মামলার মাধ্যমে তাকে জেলে রাখা হয়েছে। বলা হয়েছিল, তিনি এতিমদের অর্থ মেরে ফেলেছেন—যা সম্পূর্ণ মিথ্যা। এই ষড়যন্ত্রের ফলে আজ ২ কোটি টাকা ১২ কোটি টাকায় পৌঁছেছে। দেশনেত্রী কখনোই এতিমদের অধিকার ভেঙে দেননি। রমজান মাসে তিনি এতিমদের সঙ্গে রোজা খুলে ইফতার মাহফিলও করতেন। তার বিশ্বাস, শিশু ও এতিমদের দোয়া আল্লাহ কবুল করেন।”

তিনি আরও বলেন, “আজ জাসাস দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় এতিমদের সঙ্গে দোয়া করেছে। উপস্থিত সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাই।”

হেলাল খান জানান, “জাসাসের সকল নেতা-কর্মী আগামী শুক্রবার আমাদের প্রাণের নেত্রীর জন্য দোয়া করবেন। দেশের সব স্থান ও বিদেশে থাকা নেতা-কর্মীদেরও দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে রোজা রেখে ইফতারের সময় দোয়া করার জন্য।”

জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন রোকন বলেন, “আজ আমরা এতিমদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলআমীন যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। সকলকে দেশনেত্রীর জন্য দোয়া করতে অনুরোধ করছি।”

 

news