বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে খবর। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে এই ফেরা হবে। আর এই খবরের মাঝেই নেটদুনিয়ায় হইচই – তারেক সাহেবের সেই আদরের বিলাতি বিড়াল ‘জিবু’ও কি আসবে?
উত্তরটা এসে গেছে! তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে – জিবুর জন্য পাসপোর্ট আর সব প্রয়োজনীয় অনুমোদন হয়ে গেছে। মানে, সপরিবারে দেশে ফিরছেন তারেক রহমান, আর সঙ্গে থাকছে আদরের জিবুও!
বিভিন্ন সময় তারেক রহমানের সঙ্গে জিবুর খুনসুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যস্ত রাজনীতির মাঝেও বিড়ালকে কোলে নিয়ে, খেলিয়ে – এমন ছবি দেখে ফ্যানরা মুগ্ধ। নিজের ভেরিফাইড ফেসবুকেও জিবুর সঙ্গে ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তে লাখো লাইক পায়।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান হেসে বলেছিলেন, “জিবু আসলে আমার মেয়ের বিড়াল। কিন্তু এখন পুরো পরিবারের সদস্য হয়ে গেছে। সবাই ওকে খুব আদর করে।”
প্রাণীপ্রেম নিয়েও তিনি বলেছিলেন, “আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। তাই তাঁর সৃষ্ট প্রাণী আর প্রকৃতির প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। প্রকৃতি না থাকলে মানুষের বেঁচে থাকাও কঠিন।”
এবার জিবুর পাসপোর্ট হয়ে যাওয়ায় নেটিজেনদের মজা আর ধরে না। কেউ লিখছেন, “জিবু ভাইয়ের আগেই দেশে চলে আসুক!” কেউ বলছেন, “পরিবার মানে জিবু ছাড়া হবে না!”
