বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "যতবারই ধানের শীষের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমরা দেশের উন্নয়নের চেষ্টা করেছি। মহান আল্লাহ সুযোগ দিলে যেন দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারি—এই জন্য আমি সবার দোয়া চাই।"

শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে বগুড়া শহরের মোকামতলা এলাকায় এক পথসভায় তিনি এই আবেগঘন আবেদন করেন।

বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। মোকামতলায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের এই উপস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তারেক রহমান সেখানকার মানুষদের উদ্দেশে বলেন, "১২ তারিখের নির্বাচনে বগুড়ার মানুষ প্রমাণ করবে—বগুড়া শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।" তিনি জনগণের প্রতি ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।

এই পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম, বিএনপি নেতা এডভোকেট আব্দুল ওহাব, তাজুল ইসলাম, তাহেরুল ইসলাম, মীর সীমান্তসহ স্থানীয় দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Walton Ads