বাসস: রাজধানী ঢাকায় এবার বড় ধরনের নির্বাচনী ঝড় তুলতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান! মাত্র দুই দিনে রাজধানীর ১৪টি জায়গায় জনসভা করবেন তিনি। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই শুরু হচ্ছে এই ব্যস্ত সময়সূচি।
শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী আসনে জনসভা করবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি আসনে জনসভা:

ঢাকা-১৭ আসন (তারেক রহমানের নিজ এলাকা): ইসিবি চত্বরে দুপুর ২টায়
ঢাকা-১৬ আসন (আমিনুল হকের এলাকা): পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে) দুপুর ২টা ৪০ মিনিটে
ঢাকা-১৫ আসন (শফিকুল ইসলাম খান মিল্টনের এলাকা): মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে
ঢাকা-১৪ আসন (সানজিদা ইসলাম তুলির এলাকা): ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় (মিরপুর মডেল থানার বিপরীতে) বিকেল ৪টা ২০ মিনিটে
ঢাকা-১৩ আসন (ববি হাজ্জাজের এলাকা): শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে
ঢাকা-১১ আসন (এম এ কাইয়ুমের এলাকা): বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায়

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণসহ মোট ৮টি জনসভা:

ঢাকা-১৭ আসন (তার নিজ এলাকা): বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়
ঢাকা-১০ আসন (শেখ রবিউল আলমের এলাকা): কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়
ঢাকা-৮ আসন (মির্জা আব্বাসের এলাকা): পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়
ঢাকা-৯ আসন (হাবিবুর রশিদ হাবিবের এলাকা): বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়
ঢাকা-৫ আসন (নবীউল্লাহ নবীর এলাকা): যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়
ঢাকা-৪ আসন (তানভীর আহমেদ রবিনের এলাকা): জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়
ঢাকা-৬ আসন (ইশরাক হোসেনের এলাকা): ধুপখোলা মাঠে বিকেল ৫টায়
ঢাকা-৭ আসন (হামিদুর রহমান হামিদের এলাকা): লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায়

নির্বাচনের আগে এই ব্যাপক প্রচারণা দিয়ে ঢাকার মানুষের কাছে পৌঁছে যেতে চান তারেক রহমান। সবাইকে নিয়ে আসুন এই জনসভাগুলোতে!

 

news