মনিরুল ইসলাম: রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। ব্যালট পেপার পৌঁছে গেছে দেশের সব ভোটকেন্দ্রে। এখন শুধু ভোটারদের উপস্থিতির অপেক্ষা।

এই আবহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা কোথায় ভোট দেবেন, তা জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তারেক রহমান কোথায় ভোট দেবেন?

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যেও রয়েছে বিভিন্ন জেলার কেন্দ্র।

ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

আরও যাঁরা ভোট দেবেন যেসব কেন্দ্রে

সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট প্রদান করবেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে তার ভোট দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও কৌতূহল দুটোই তুঙ্গে। এখন দেখার বিষয়—ভোটের দিন কেমন হয় ভোটার উপস্থিতি এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়।

 

news