জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর এখন সরকার গঠনের পথে বিএনপি। তার আগেই নাটকীয় এক রাজনৈতিক বার্তা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতার বাসায় হঠাৎ উপস্থিত হয়ে চমক দিলেন তিনি।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। এরই মাঝে রাজধানীতে এক নাটকীয় রাজনৈতিক সাক্ষাৎ ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ। এ সময় উপস্থিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরো অনেকে। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। এদিন দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তির শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠককে আগামী সরকার গঠনের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

 

news