সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির রেসিডেন্স ভিসা বাতিলের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। ছুটিতে দেশে এসে অনেকেই এখন কর্মস্থলে ফিরতে পারছেন না। কারও কাছে ইমেইল বা মোবাইল বার্তার মাধ্যমে ভিসা বাতিলের তথ্য পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে।
কেন হঠাৎ এত সংখ্যক বাংলাদেশির ভিসা বাতিল হলো? এর পেছনে কি কাগজপত্র বা ভিসা নবায়নের বিষয় রয়েছে, নাকি মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিস্থিতিরও কোনো প্রভাব রয়েছে? স্থানীয় আইন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিরাপত্তাজনিত যাচাই-বাছাই নিয়েও প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের কাছে তুলে ধরছে। প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর তৎপরতা নিয়েও থাকছে বিস্তারিত আলোচনা।
এই ভিডিওতে জানুন ৪৮০০ ভিসা বাতিলের ঘটনা, প্রবাসীদের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য কারণ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ।