টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন শান্ত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবার আইসিসি র‌্যাঙ্কিংয়েও উপরে উঠে এসেছেন। ইংলিশদের হোয়াটওয়াশ করার মিশনে তিন ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে একটি ফিফটিসহ দুটি অপরাজিত চল্লিশোর্ধ্ব রানের ইনিংস। এই দুর্দান্ত পরাফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়েছেন এই ব্যাটার। এছাড়াও ওপেনার লিটন দাসও এগিয়েছেন।

বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শান্ত এখন ১৬ নম্বরে উঠে এসেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শান্তই এখন সবার চেয়ে এগিয়ে। এ ছাড়া লিটন দাস ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। এটা তার আগের সেরা র‌্যাঙ্কিং ছিল। মঙ্গলবার শেষ ম্যাচে ফিফটি করা ইংল্যান্ডের ডেভিড মালান এক ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ফিফটিসহ ১৪৪ রান করেছেন শান্ত। প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ রান করে ম্যাচসেরা হয়েছিলেন। পরের দুই ম্যাচে যথাক্রমে অপরাজিত ৪৬ এবং অপরাজিত ৪৭ রান করেন তিনি।

অন্যদিকে, লিটন দাস প্রথম দুই ম্যাচে ১২ আর ৯ রান করলেও শেষ ম্যাচে খেলেন ৭৩ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।

এনবিএস/ওডে/সি

Walton Ads