দলের ব্যাটিং লাইনে গভীরতা নেই: দ্রাবিড় 

টেস্ট ও ওয়নাডে সিরিজে দাপুটে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে  হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বসেরা ব্যাটিং লাইন নিয়ে বিশ^কাপে কোয়ালিফাই করতে না পারা দলের সঙ্গে পরাজয়কে সহজভাবে নেননি কোচ রাহুল দাব্রিড়।

তিনি বলেন, আমার মনে হয়, যে স্কোয়াড নিয়ে এখানে এসেছি, সেটায় কম্বিনেশন পরিবর্তন করার মত সুযোগ ছিল না। কিন্তু সামনের দিকে যাবার আগে, আমার ভবনা, আমাদের এমনসব জায়গায় নজর দেয়া উচিত, যেখানে আমাদের উন্নতির সুযোগ আছে। 

ঠিক কোন জায়গায় উন্নতি করতে চান সেটাও স্পষ্ট ভারতীয় কোচের কাছে, আমাদের ব্যাটিং এর গভীরতা বৃদ্ধির দিকে আমরা মনোযোগ দিচ্ছি। নিজেদের সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করছি। তবে নিশ্চিতভাবেই আমরা খেয়াল করব, নিজেদের বোলিং দূর্বল  না করেও নিজেদের ব্যাটিং লাইনআপ বড় করতে পারবো। 

ব্যাটিং ডেপথ এর ইস্যুতে প্রতিপক্ষের প্রতি সম্মানও জানিয়েছেন ভারতের কোচ, এসব খেলা যেমন আগায়, তাতে রানের সংখ্যা ধীরে ধীরে বড় হতেই থাকে। যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, ১১ নাম্বারে নামা আলঝারি জোসেফও বাজে বলে হিট করতে সক্ষম। তাই আপনি বুঝতেই পারছেন, কাদের ব্যাটিং লাইনআপ বড়। 

যদিও ইনজুরি কিংবা ক্লান্তি এড়াতে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল ভারত। তবে, দলে সুযোগ পাওয়া নবীনরাও আইপিএল খেলে অভ্যস্ত। জাতীয় দলে তাদের এমন শোচনীয় অবস্থা স্বাভাবিকভাবেই চিন্তায় হেলেছে দ্রাবিড়কে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads