ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

আগামী আগস্ট থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরাও দেওয়া শুরু করেছেন তাদের মতামত। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবি ডি ভিলিয়াস বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমিফানালিস্ট। এছাড়া ফাইনালের দুই দলের নামও জানিয়েছেন এই কিংবদন্তি। 

ঘরের মাঠে বিশ্বকাপ, এছাড়া ক্রিকেটেরও পরাশক্তি-সব দিক থেকেই মেগা টুর্নামেন্টটিতে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত। আর তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে রাখছেন ডি ভিলিয়ার্স। তবে শেষ চারের বাকি তিন দল হিসেবে বেছে নিয়েছেন উপমহাদেশের বাইরের তিন দলকে। ভিলিয়ার্সের চোখে ভারত ছাড়া সেমিফাইনালের বাকি তিন দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। 

বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি। তার মতে, শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ডি ভিলিয়ার্সের চাওয়া নিজের দেশ ফাইনালে থাকুক। তিনি বলেন, আমাদের টিমটা কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো দল নিঃসন্দেহে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads