বিশ্বকাপ সূচি পরিবর্তন নিয়ে বিসিসিআইকে কটাক্ষ নাজাম শেঠির

কয়েকদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে দেখিয়ে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছিলো বিসিসিআই। এবার কলকাতায় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের আগে নিরাপত্তার কারণে সূচি পারিবর্তন চেয়েছে কলকাতা পুলিশ। এরপরই জানা গেছে বিশ্বকাপের সূচিতে আরো একবার পরিবর্তন আসতে পারে।

বিশ্বকাপ শুরুর মাত্র দেড় মাস আগে সূচি বদলের এই অনুরোধ ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনটিকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। একটা ম্যাচের সূচিতে বদল আনতে গেলে প্রভাব পড়ছে সামনে- পেছনের কয়েকটি ম্যাচে। যার কারণে ভারত ও ভারতের বাইরে থেকে যারা খেলা দেখতে যেতে চান, তারা টিকিট ও হোটেল নিশ্চিত করা নিয়ে পড়ছেন বিপাকে।

বিশ্বকাপ সূচি নিয়ে বিসিসিআইয়ের এই বেকায়দা পরিস্থিতিতে একটি টুইট করেছেন জুন পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্বে থাকা নাজাম শেঠি। এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে পিসিবির অচলাবস্থার সময় শেঠি প্রস্তাব দিয়েছিলেন, ভারত পাকিস্তানে না গেলে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুগুলোতে আয়োজন করা হয়।

এবার সেই প্রসঙ্গ টেনে শেঠির টুইট, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের যে পরামর্শ আমি দিয়েছিলাম, বিসিসিআইয়ের সেটা গ্রহণ করা উচিত ছিল। তারা এখন কদিন পরপর সূচিতে সমন্বয় করতে গিয়ে এলোমেলো করে ফেলছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads