একশতেও নেই মেসি-রোনালদো, শীর্ষে এমবাপে

বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে দামী ফুটবলার ফ্রান্সের কিলিয়ান এমবাপে এটা অনেকেই জানেন। চোখ বড় করে দেওয়ার ব্যাপর হচ্ছে শীর্ষ একশ জনের তালিকাতে নেই মেসি, রোনালদো, নেইমার কিংবা করিম বেনজেমা। সুইজারল্যান্ড ভিত্তিক দ্যা ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) এর নতুন প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে। 

বিবিসি বাংলা জানিয়েছে, সিআইইএস ফুটবল অবজারভেটরি- কিছু মানদণ্ড ঠিক করেছে, একজন ফুটবলারের বর্তমান বাজারে যা সঠিক মূল্য নির্ধারণ করতে সাহায্য করে। কিন্তু এটাও পরিবর্তন হতে পারে, যদি একজন ফুটবলারের জন্য একের অধিক ক্লাব আগ্রহী থাকে এবং তারা আরও বেশি অর্থ ঢালতে চায় সেই নির্দিষ্ট ফুটবলারের জন্য। সেক্ষেত্রে এই দাম আরও বাড়তে পারে।

শীর্ষ ১০০ ফুটবলাররের মাঝে ৪১জনই ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলছেন। দেশ হিসেবেও তালিকাতে ১৪ ফুটবলার নিয়ে এগিয়ে আছে ইংলিশরাই। শীর্ষ ২০ ফুটবলারের মাঝে ব্রাজিল ও আর্জেন্টিনার আছে একজন করে ফুটবলার। অপর দিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ১০০ জনের মাঝে না থাকলেও শীর্ষ ২০ জনের মাঝে তিনজনই পর্তুগালের।

তালিকাতে থাকা শীর্ষ ১০ ফুটবলারের নাম ও দাম যথাক্রমে: কিলিয়াম এমবাপে ১৭ কোটি ৫৭ লাখ পাউন্ড, ভিনিশিয়াস জুনিয়র ১৫ কোটি ৮৩ লাখ পাউন্ড, এরলিং হলান্ড ১৩ কোটি পাউন্ড, পেদ্রি  সাড়ে ১১ কোটি পাউন্ড, জুড বেলিংহাম প্রায় সাড়ে ১১ কোটি পাউন্ড, ফিল ফডেন ১০ কোটি ৫ লাখ পাউন্ড, ফ্রেঙ্কি ডি ইয়ং ৯ কোটি ৬১ লাখ পাউন্ড, লুইস দিয়াজ ৯ কোটি ৪০ লাখ পাউন্ড, রুবেন দিয়াজ সাড়ে ৯ কোটি ৩০ লাখ পাউন্ডের কিছুটা বেশি এবং ফেরান তোরেস ৯ কোটি ৩০ লাখ পাউন্ড। 

Walton Ads