ব্যাটিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাশার
প্রায় এক দশক ধরে নির্বাচক প্যানেলের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। তবে অনেক সমালোচনা শিকার হতে হয়েছে তাকে। বিশ্বকাপ ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে পরিবর্তনের আভাস দিয়েছে বিসিবি। তাই বাশার তার জায়গা হারাতে পারেন এমন গুঞ্জন উঠেছে। তবে নির্বাচক হিসেবে এক দশকের পথচলায় তৃপ্ত হাবিবুল বাশার। এবার ব্যাটিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বছরের শেষ দিন শেষ হচ্ছে নির্বাচক প্যানেলের মেয়াদ। মিনহাজুল-বাশারদের বিকল্প ভাবনায় বিসিবি। ভাগ্য নির্ধারিত হবে পরবর্তী বোর্ড সভায়।
দফায় দফায় হয়েছে চুক্তি, মিনহাজুল আবেদীনের সঙ্গে এক দশক ধরে দল গঠনের মত কঠিন দায়িত্বে হাবিবুল বাশার। টিম বাংলাদেশের ব্যর্থতায় শুনতে হয়েছে কটু কথা, আবার সাফল্যে হয়েছেন প্রশংসিত। তবে নির্বাচক হিসেবে দীর্ঘ দিনের পথচলায় তৃপ্ত সাবেক অধিনায়ক।
হাবিবুল বাশার বলেন, নির্বাচক এমন একটা জব সবকিছুর বাইরে থেকে কাজ করতে হয়। নির্বাচক হিসেবে কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
বিসিবিতে জোর গুঞ্জন, নতুন মেয়াদের আসছে নতুন মুখ। যদি তাই হয় তবে কী ভাবনা হাবিবুল বাশারের? দেশের ইতিহাসে অন্যতম সেরা এ ব্যাটার বেঁছে নিতে পারেন কোচিং পেশা। অবশ্য বোর্ডের চাওয়া-পাওয়াকে দিচ্ছেন গুরুত্ব।
হাবিবুল বাশার বলেন, অভিজ্ঞতা আমার আছে। আমি ক্রিকেটের সঙ্গে থাকতে পছন্দ করি। আমার মাঠে থাকতে ভালো লাগে। তাই ব্যাটিং কোচের সুযোগ পেলে ভেবে দেখবো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
