কোচ স্ক্যালোনি বললে আর্জেন্টিনার দিনটাও রাত হয়ে যায়

বছর পাঁচেক আগেও আর্জেন্টিনা ছিল আঁধারের কানাগলিতে ঘুরপাক খেতে থাকা এক দলের নাম। সেই দলটাতেই এখন তীব্র আলোর ঝলমলানি। ৩৩ ম্যাচ ধরে অপরাজিত, শেষ এক বছরে জিতেছে কোপা আমেরিকা আর ফিনালিসিমা শিরোপা। দলের এমন পারফর্ম্যান্সের সবচেয়ে বড় কারণ খেলোয়াড়দের দলের প্রতি নিবেদন আর ঐক্য। যার বড় কৃতিত্ব দলকে এক সুতোয় গাথা কোচ লিওনেল স্ক্যালোনির। 

মিডফিল্ডার রদ্রিগো ডি পল জানালেন, স্ক্যালোনি বললে আর্জেন্টিনার দিনটাও নাকি রাত হয়ে যায়। স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ডি পল। তাই আলবিসেলেস্তে শিবিরে স্ক্যালোনি যুগটাও সবচেয়ে বেশি দেখেছেন তিনিই। দলের এমন বদলে যাওয়ার রহস্য তো তারই সবচেয়ে বেশি জানার কথা। সেটা তিনি জানেন। সম্প্রতি স্থানীয় সংবাদ মাধ্যম টেলি ফেকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকি সবাইকেও জানালেন সেটা।
 
আর্জেন্টিনার এমন টিম স্পিরিটটা তৈরি হয়ে গিয়েছিল একেবারে স্ক্যালোনি যুগের শুরু থেকেই। ২০১৮ বিশ্বকাপের পর সাময়িক বিরতি নিয়েছিলেন মেসি। তা শেষে তিনি যখন দলে ফিরলেন, তখন তা বেড়ে গেল আরও। ডি পল বললেন, প্রথম মুহূর্ত থেকেই আমাদের ভেতর একটা ভালো লাগা কাজ করছিল। আমি আগে থেকেই তার গুণমুগ্ধ ছিলাম, তার সঙ্গে দেখা হওয়ার পর ব্যক্তিগতভাবে তাকে চেনার পর থেকে তা বেড়ে গেছে আরও

Walton Ads