চেলসি থেকে আমি এখন রিয়াল মাদ্রিদে: রুডিগার

আন্টোনিও রুডিগার চেলসি ছেড়েছেন। ফ্রি এজেন্টে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে মুখিয়ে আছেন এই জার্মান ডিফেন্ডার। চেলসি তাকে ধরে রাখতে চেয়েছিলো। ইউরোপের বেশ কিছু শীর্ষ পর্যায়ের ক্লাব তাকে দলে চেয়েছিল। 

রিয়ালের সঙ্গে চুক্তির এক সপ্তাহ হলো। এক সাক্ষাতকারে রুডিগার বলেন, আমি খুবই গর্বিত। তবে অনুভূতি এখনও বুঝতে পারছি না। কারণ এখনও রিয়ালে পা রাখা হয়নি। দ্রুতই পরিবার নিয়ে শিফট করবো। রিয়ালের মর্ম এরপরই হয়তো বুঝতে পারবো। - 

তাকে আবারো প্রশ্ন করা হলো, ক্যারিয়ারের বড় পদক্ষেপ মনে করেন নিশ্চয় রুডিগার, জীবনের মতো ফুটবল ক্যারিয়ারেও আছে। ওই হিসেবে অবশ্যই নতুন অধ্যায়। সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পদক্ষেপ এটাই।

রিয়াল থেকে কল পেয়ে প্রথমে কী ভেবেছিলেন? প্রথমে রিয়ালের কল পেয়ে ওয়াও’ বলেছিলাম। সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রথম কল এসেছিল। রিয়ালের মতো দল আপনাকে অনেকবার কল দেবে না, এটাই স্বাভাবিক

Walton Ads