আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়, পানামা কো. ফাইনালে

পাঁচ বছর আগে ২০১৬ সালে কোপার আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। যে সময় দলটা সেমিফাইনালে খেলেছিল। কিন্তু এবার হতাশ হতে হয়েছে। এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো আয়োজক যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে 'সি' গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে যায় যুক্তরাষ্ট্র। এই হার তাদেরকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মাথিয়াস ওলিভেরা।

গ্রুপের তিন ম্যাচে তিন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে  উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ার্টার ফাইনালে তারা 'ডি' গ্রপের রানার্স আপের মুখোমুখি হবে। 'ডি' গ্রুপে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে কলাম্বিয়া শীর্ষে রয়েছে। সমান ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল। গ্রুপের শীর্ষস্থান দখলে শেষ ম্যাচে ব্রাজিল ও কলাম্বিয়া মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে এড়াতে ব্রাজিলকে এ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে।

আগের ম্যাচে পানামার কাছে হারের ফলে যুক্তরাষ্ট্রের সামনে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। জয় ছাড়া তাদের কোয়ার্টার ফাইনালে খেলার উপায় ছিল না। কেননা পানামা তাদের ওপর ছড়ি ঘোরাচ্ছিল। সমান পয়েন্ট নিয়ে তারা দুর্বল দল বলিভিয়ার মুখোমুখি হয়েছিল। স্বাভাবিকভাবে আগেভাগে গোল করে তারা যুক্তরাষ্ট্রের পথটা কঠিন করে দিয়েছিল।

যুক্তরাষ্ট্র এ ম্যাচে তাদের সেরা খেলোয়াড় টিম উইয়াহকে পায়নি। পানামার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি। তাছাড়া ইনজুরি কারণে প্রথমার্ধে স্ট্রাইকার ফোলারিন বালগুনকে তুলে নিতে হয়। যার ফলে আক্রমণভাগ দুর্বল হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র এ ম্যাচে গোলের জন্য পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

উরুগুয়ের ওপর দিয়েও ধকল কম যায়নি। উইঙ্গার ম্যাক্সিমিলিয়ানো আরাজাউকে স্ট্রেচারে করে মাঠ থেকে বাইরে নিতে হয়। 

উরুগুয়ের গোল নিয়ে যুক্তরাষ্ট্রের যথেষ্ঠ আপত্তি ছিল। তারা গোলের প্রতিবাদ জানায়। ফলে রেফারি দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর গোলের বাঁশি বাজান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

Walton Ads