ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হতে যাচ্ছে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে। বর্তমানে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে। ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে এই ম্যাচ।

লিডসে প্রথম টেস্টে ৩৭৩ রানের টার্গেট ধাওয়া করে ইংল্যান্ড জয় পায়। দ্বিতীয় টেস্টে ভারত ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়। লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ইংল্যান্ড ২২ রানে জয় পেয়ে সিরিজে এগিয়ে যায়।

চতুর্থ টেস্টে ভারতকে জয়লাভ করে সিরিজ সমতায় আনতে হবে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিতে। উভয় দলেরই সম্মান ও সিরিজ জয় দুই-ই দাঁড়িয়ে আছে এই ম্যাচে।

ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। টস হবে ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে। ভারতীয় দর্শকরা সনি স্পোর্টস টেন নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে ম্যাচটি লাইভ দেখতে পারবেন।

জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। আন্তর্জাতিক দর্শকদের জন্য বিভিন্ন দেশভিত্তিক ব্রডকাস্টার ম্যাচটি সম্প্রচার করবে। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের সাফল্যের হার বেশি থাকায় তারা ফেভারিট হিসেবে মাঠে নামবে।

Walton Ads