দুর্বল হংকংকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। তবে এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ— এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কা, যারা ২০২২ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতের এই ম্যাচ জিততে পারলে সুপার ফোরে পৌঁছানোর পথে অনেকটা এগিয়ে যাবে টাইগাররা। দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় দেখার।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশ হংকংকে হারিয়েছে। ফলে শ্রীলঙ্কা চাপ নিয়েই নামবে মাঠে, কারণ পয়েন্ট টেবিলে টিকে থাকতে হলে জিততেই হবে তাদের।
শ্রীলঙ্কা চাইবে জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করতে, আর বাংলাদেশও চাইবে সেরাটা দিয়ে লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়তে। এক কথায়, আজকের ম্যাচে উত্তেজনার কোনো কমতি থাকছে না।
