শেষ দুই ম্যাচে টানা হেরে ধাক্কা খেয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেই দুই ম্যাচে মেসি ও তাঁর সতীর্থ লুইস সুয়ারেজের কাছ থেকে কোনো জাদু দেখা যায়নি। তবে এবার যেন অন্য চেহারায় মাঠে নামল মায়ামি। মেসি-সুয়ারেজরা নড়েচড়ে বসতেই দলও পেল স্বস্তির জয়।

বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মেজর লিগ সকারে সিয়াটেল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। গোলের তালিকায় ছিলেন মেসি ছাড়াও তাঁর পুরোনো সতীর্থ জর্ডি আলবা এবং তরুণ ইয়ান ফ্রে।

প্রতিশোধ মেটালো মায়ামি

কয়েকদিন আগেই লিগ কাপে এই সিয়াটেলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচে মেসি-সুয়ারেজদের খেলা ছিল একেবারেই নিষ্প্রভ। কিন্তু এবার পরিস্থিতি উল্টে দিল তারা। প্রতিপক্ষকে হারিয়ে আগের হারের প্রতিশোধও মিটলো।

মেসির গোল আর সতীর্থদের দারুণ পারফরম্যান্সে ভর করে জয়টা এলো একেবারেই অনায়াসে। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল ইন্টার মায়ামি, যা তাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য দারুণ প্রেরণা হয়ে উঠবে।

 

Walton Ads