১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপে খেলার স্বপ্নের পথে এক ধাপ এগিয়েছে নরওয়ে। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠ উলেভাল স্টেডিয়ামে শনিবার ইসরায়েলকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে এই স্বপ্ন আরও উজ্জ্বল করেছেন আর্লিং হালান্ড ও তার সতীর্থরা।

ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড হালান্ড হ্যাটট্রিক করে ম্যাচের মূল নায়ক হন। ম্যাচে তিনি দু’টি পেনাল্টি মিস করলেও নিজের দারুণ গোল দক্ষতায় ইসরায়েলকে বিধ্বস্ত করেন। নরওয়ের বাকি দু’টি গোল আসে ইসরাইলি আত্মঘাতি গলে।

এই জয়ের পর গ্রুপ ‘আই’-এর পয়েন্ট টেবিলে নরওয়ে শতভাগ জয়ের সঙ্গে শীর্ষে অবস্থান করছে। ছয় ম্যাচে ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইসরাইল, আর ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে ইতালি।

ইতালি ও ইসরাইল পরবর্তী ম্যাচে পয়েন্ট হারালে নরওয়ে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৯৯৮ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়নের আসরে জায়গা পাবে তারা। ঐ ইতিহাসে নরওয়ে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছিল।

ম্যাচের আগে অসলোতে ফিলিস্তিনপন্থী সমর্থকদের প্রতিবাদ দেখা যায়। শতাধিক সমর্থক ফিলিস্তিন জাতীয় দলের জার্সি পরে ছিলেন। এই বিতর্কের মধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে ম্যাচ আয়োজন করা হয়।

ম্যাচের প্রথমার্ধে বল দখলে নরওয়ে ৫৪% রাখতে সক্ষম হয়। ১৭টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যভেদ হয়, যা সব গোলে পরিণত হয়। বিপরীতে ইসরাইল চারটি শট নিয়েও মাত্র একটি গোল করতে পারে।

ম্যাচের শুরুতে হালান্ড দুইবার পেনাল্টি মিস করেন। তবে ১৮ মিনিটে ইসরাইলি উইঙ্গার আনন খলিলের আত্মঘাতি গোলে নরওয়ে ১–০ এগিয়ে যায়। ২৭ মিনিটে হালান্ড আলেক্সান্ডার সরলথের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান বাড়ান। এক মিনিট পর আবারও আত্মঘাতি গোলের ফলে বিরতিতে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে নরওয়ে ৬৩ মিনিটে হালান্ডের হেড গোলে ব্যবধান বাড়ায়। নয় মিনিট পর হ্যাটট্রিক করে ৫–০ ব্যবধানে জয় নিশ্চিত করেন ২৫ বছর বয়সী এই গোলমেশিন।

 

Walton Ads