২০২৬ সালের জুনে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। তার বাছাইপর্বের জন্য ইউরোপীয় অঞ্চলে আজ সোমবার ১৩ অক্টোবর রাতের দিকে মাঠে নামছে তিনটি ফুটবল জায়ান্ট।

রাত পৌনে ১টায় ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম। একই সময় নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। আর আইসল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে।

গ্রুপ ‘ডি’-এর ম্যাচে ফ্রান্স আতিথ্য নেবে আইসল্যান্ডকে। ফেভারিট হিসেবে মাঠে নামছে তিন ম্যাচে ৩ জয় পাওয়া দিদিয়ের দেশমের দল।

সেই সঙ্গে একই গ্রুপে রয়েছে জার্মানি। নাগেলসম্যানের দলও দারুণ ছন্দে আছে। তিন ম্যাচে ২ জয় তুলে তারা আতিথ্য নেবে নর্দান আয়ারল্যান্ডকে। আইরিশরাও তিন ম্যাচে দুই জয় নিয়ে ভালো ছন্দে থাকলেও ফেভারিট হিসেবে মাঠে নামবে জার্মানি।

প্রথম লেগে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিল জার্মানি। নতুন কোনো ইনজুরি নেই দলের কোনো খেলোয়াড়ের, তবে পুরনো চোটে এখনও মাঠের বাইরে রয়েছেন জামাল মুসিয়ালা, কাই হ্যাভেটস, অ্যান্টনিও রুডিগার ও টের স্টেগেন। জার্মান আক্রমণের দায়িত্ব সামলাবেন গ্যানাব্রি, ভিরটস ও নিউক্যাসলে খেলা স্ট্রাইকার নিক ভোল্টমাদ।

অপরদিকে জে’ গ্রুপের ম্যাচে কার্ডিফে ওয়েলসকে আতিথ্য দেবে বেলজিয়াম। জয়ী দলের সুযোগ থাকবে গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার।

 

Walton Ads