ফুটবল বিশ্বে লিওনেল মেসির প্রভাব সবসময়ই তুঙ্গে। কিন্তু আমেরিকার মেজর লিগ সকারে এমএলএস)এখন বেতনের রাজা কেউ নন, নিজের দেশের সেই সোনালি ছেলে। হ্যাঁ, টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা সন হিউং-মিন এখন এমএলএসের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়। ইন্টার মায়ামির সুপারস্টার লিওনেল মেসিকেও বেতনে পেছনে ফেলে দিয়েছেন তিনি!
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম 'গিভমি স্পোর্টস' সম্প্রতি ২০২৫ মৌসুমের এমএলএসের সর্বোচ্চ বেতন পাওয়া ২১ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় এক নম্বরে রয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির ফরোয়ার্ড সন হিউং-মিন। আর দুই নম্বর স্থানটিতে আছেন লিওনেল মেসি।
কত পাচ্ছেন তারা?
রিপোর্ট অনুযায়ী, সন হিউং-মিনের বার্ষিক বেতন প্রায় ৯৫ লাখ পাউন্ড (আনুমানিক ১২.৪ মিলিয়ন ডলার)।
অন্যদিকে, মেসি ইন্টার মায়ামি থেকে পাচ্ছেন ৮৮ লাখ পাউন্ড (আনুমানিক ১১.৫ মিলিয়ন ডলার)।
এই হিসেব অনুযায়ী, এমএলএসের ইতিহাসেই সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন এখন সন হিউং-মিন।
বেতনের সঠিক মূল্য দিচ্ছেন সন:
এতো বড় অঙ্কের বেতন শুধু নামের জোরেই পাচ্ছেন না সন। মাঠে তার পারফরম্যান্স দিয়েই তিনি এই বিনিয়োগের সঠিক মূল্য দিয়ে চলেছেন। লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগদানের পর মাত্র ১০টি ম্যাচেই৯টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন। তার এই অসাধারণ ফর্মের সুফল পেয়েছে ক্লাবও, যারা পয়েন্ট টেবিলে ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রেখেছে।
মাঠের বাইরেও তার জাদু:
সনের প্রভাব শুধু মাঠের ভিতরেই সীমিত নয়। বাণিজ্যিক দিক দিয়েও তিনি ক্লাবের জন্য হয়ে উঠেছেন 'গোল্ডমাইন'। তার জার্সির চাহিদা এখন বিশ্বজুড়ে। জার্সি বিক্রির তালিকায় তার নামই সবার ওপরে। এছাড়া, লস অ্যাঞ্জেলেস এফসিতে সন যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে!
মেসির জায়গা আলাদাই:
বেতনে মেসিকে পেছনে ফেললেও, এমএলএসের প্রতীকী চেহারা বা আইকন কিন্তু এখনও সেই লিওনেল মেসিই। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি এই মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ২৮ ম্যাচে ইতিমধ্যেই করেছেন ২৯ গোল এবং ১৭ অ্যাসিস্ট। সবশেষ এমএলএস প্লে-অফে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে আবারও প্রমাণ করেছেন, মেসি মানেই আলাদা।