দিবাগত রাতে জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। প্রথমার্ধে ড্যাঙ্গো উয়াত্তারা ও কেভিন শ্যাডারের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। যোগ করা সময়ে মিলোস কেরকেজ একটি গোল শোধ করেন লিভারপুলের হয়ে।

দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ মুহূর্তে মোহামেদ সালাহ গোল করে ব্যবধান কমালেও উত্তেজনা ছড়ালেও লিভারপুল সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় অলরেডদের।

লিগে টানা চার হার লিভারপুলের

এই হারের সঙ্গে লিগে টানা চতুর্থ ম্যাচে হারল লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ের পর এই হারে ১৫ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ছয় নম্বরে নেমে গেছে। অন্যদিকে, ব্রেন্টফোর্ড সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশে।

এদিন ব্রেন্টফোর্ড বল পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে ছিল এগিয়ে। তারা ১৭টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে। লিভারপুলের ১৭টি শটের মাত্র ৫টি ছিল লক্ষ্যে।

ম্যাচের রোমাঞ্চকর মুহূর্ত

ম্যাচের পঞ্চম মিনিটেই ড্যাঙ্গো উয়াত্তারা সতীর্থের হেড পাস থেকে ভলিতে গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মিনিটে ডামসগার্ডের পাস ধরে কেভিন শ্যাডা ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে হারিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে মিলোস কেরকেজ লিভারপুলের হয়ে প্রথম গোল করেন। ৬০তম মিনিটে ফন ডাইকের ফাউলের পর ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। ইগর থিয়াগো স্পটকিক থেকে গোল করেন।

৫৯ মিনিটে সালাহর গোল ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। কিন্তু লিভারপুলের মরিয়া চেষ্টাও আর গোল এনে দিতে পারেনি। টানা চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়েন স্লটের শিষ্যরা।

চেলসির বিপক্ষে সান্ডারল্যান্ডের চমক

এদিন আরেক ম্যাচে চেলসি হেরেছে স্টামফোর্ড ব্রিজে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা সান্ডারল্যান্ড তাদের হারিয়ে চমক দেখায়। চেলসি আলেহান্দ্রো গারনাচোর গোলে ৪ মিনিটে এগিয়ে গেলেও, উইলসন ইসিদোর ২২ মিনিটে এবং চেমসডাইন তালবি ৯৩ মিনিটে গোল করে সান্ডারল্যান্ডকে দারুণ জয় এনে দেন।

৯ ম্যাচে ৫ জয় ও ২ ড্র নিয়ে ১৭ পয়েন্টে সান্ডারল্যান্ড দুই নম্বরে। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। চেলসি ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আটে।

 

Walton Ads