দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা ইডেন টেস্টেই ভেঙে পড়েছিল। আর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও সেই ব্যর্থতার ছাপ স্পষ্ট—হারের আশঙ্কা দেখা দিয়েছে শুরু থেকেই। ব্যাটিং লাইনে কেবল যশস্বী জয়সওয়ালই কিছুটা লড়াই করেছেন। বাকিদের পারফরম্যান্স—এলো আর গেলো।
এই ব্যর্থতার পরই গৌতম গম্ভীরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটভক্তরা। অনেকেই দাবি তুলেছেন—গম্ভীরকে অবিলম্বে বরখাস্ত করা হোক।
“আইপিএলের সওদাগর সাই সুদর্শন ও ধ্রুব জুড়েলকে দলে নেওয়ার জন্য গম্ভীরকে বরখাস্ত করা হোক। রঞ্জি ক্রিকেটের পরিশ্রমকে অগ্রাহ্য করার শাস্তি হিসেবে ভারত সব ম্যাচ হারুক!”
“দীর্ঘদিন টুইট করিনি। তবে এটা সম্পূর্ণ নির্বোধ সিদ্ধান্ত। গম্ভীরকে চাকরি থেকে সরানো হোক।”
“গৌতম গম্ভীর ভারতীয় টেস্ট দলকে কোচিং করার যোগ্যই নন। বরখাস্ত করা ছাড়া পথ নেই।”
ওপেনিং জুটিতে ভারত তুলেছিল ৬৫ রান। এরপর লোকেশ রাহুল আউট হন। কিছুক্ষণ পর যশস্বী জয়সওয়াল ব্যক্তিগত ৫৮ রানে ফিরে গেলে ভারতের স্কোর দাঁড়ায় ৯৫–এ।
এর পর থেকেই ব্যাটিং লাইনআপে একের পর এক ধস নামে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের তীব্র বোলিং ঝড় সামলানোর চেষ্টা করছেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।
Gautam Gambhir sacking demand, India vs South Africa Test, Indian cricket fans outrage, Guwahati Test match, Eden Gardens Test loss, Yashasvi Jaiswal innings, KL Rahul dismissal, IPL selection controversy, Ranji players ignored, Indian batting collapse, Gautam Gambhir criticism, South Africa bowling attack, Washington Sundar, Kuldeep Yadav, India Test cricket news