রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে শুরু হতেই টসে নামলেন দুই অধিনায়ক – কে এল রাহুল আর এইডেন মার্করাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার মূল ক্যাপ্টেন তেম্বা বাভুমা মাঠেই নামলেন না! তিনি প্রথম ওয়ানডেতে বিশ্রামে।

ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ রাঁচিতে শুরু হয়েছে। এটা কে এল রাহুলের অস্থায়ী অধিনায়ক হিসেবে ১৩তম ম্যাচ – এর আগে ১২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টিতে জিতেছেন।

টসের সময় দুই ক্যাপ্টেন মাঝমাঠে এলে দেখা গেল দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম এসেছেন। শুভমন গিলের বদলে সিরিজে অধিনায়কত্ব পাওয়া কে এল রাহুলের পাশে মার্করামই দাঁড়ালেন।
অস্থায়ী ক্যাপ্টেন মার্করাম জানালেন, তেম্বা বাভুমাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। একইসঙ্গে কেশব মহারাজকেও বিশ্রামে রাখা হয়েছে আর একমাত্র স্পিনার হিসেবে দলে এসেছেন প্রেনেলান সুব্রায়েন।

এদিকে ভারতের দুর্ভাগ্য অব্যাহত – ওয়ানডেতে টানা ১৯তমবার টস হারলেন রাহুল! মার্করাম বোলিং বেছে নিয়ে বললেন, সন্ধ্যায় শিশির পড়লে ব্যাটিং সহজ হবে।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, কুইন্টন ডি কক (উই), এইডেন মার্করাম (অ), ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, করবিন বশ, প্রেনেলান সুব্রায়েন, নান্দ্রে বার্গার, ওটনিল বার্টম্যান।

 

Walton Ads